সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, সাম্প্রতিক দীর্ঘমেয়াদী বন্যাকালে সরকারের ত্রাণ-তৎপরতা, খাদ্য ও নগদ অর্থ সহায়তা সন্তোষজনক ছিল। এখন বন্যা-পরবর্তী পুনর্বাসন কাজে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। বন্যাদুর্গত মানুষের পাশে সরকারি - বেসরকারি পর্যায়ের ব্যাপক অংশগ্রহণ প্রশংসারযোগ্য। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা অপরিহার্য।

 


তিনি সোমবার দিনব্যাপী ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান পরিদর্শন শেষে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথি হিসেবে এ কথাগুলো বলেন।

 

উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, সহকারী কমিশনার (ভূমি) মেরিনা দেবনাথ, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাফায়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

 

উপজেলা তথ্য অফিসার রুবিনা আক্তারের উপস্থাপনায় বক্তব্য রাখেন- কাসিম আলী সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আহাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইছ চৌধুরী, সাংবাদিক এস এম মামুনুর রশীদ প্রমুখ।

 

সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ফেঞ্চুগঞ্জের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের বঙ্গবন্ধু কর্নারের জন্য বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রদান করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/এসডি-০২