সিলেটের জৈন্তাপুরে পলাতক থাকা এক গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি রুবেল (২৪)-কে গ্রেফতার করেছে পুলিশ। সে জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের হাসান আলীর ছেলে।


রোববার (২১ আগস্ট) রাতে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর মডেল থানার এ.এস.আই দীপক সূত্রধর।



গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন- ‘আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। তারই ন্যায় গরু চুরির একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি রুবেলকে গ্রেফতার করা হয়।’


তাকে সোমবার (২২ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/মুন্না