সিলেটে গাড়ীতে হাইড্রলিক হর্ন ব্যবহার ও কালো ধোঁয়া নিধনের লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় ২১টি গাড়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ২৫টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়।

 


সোমবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সুনামগঞ্জ বাইপাস সড়কে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।
 

অভিযানের তথ্য নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের পরিচালক বলেন- ‘শব্দ দূষণ ও কালো ধোঁয়া বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ২১টি যানবাহনকে জরিমানা করা হয় এবং ২৫টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়।’


গাড়ীতে হাইড্রলিক হর্ন ব্যবহার ও কালো ধোঁয়া নিধনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 


অভিযানে পরিবেশ অধিদপ্তরকে সহযোগিতা করে জেলা আনসার ও ভিডিপির একদল সদস্য। 


সিলেটভিউ২৪ডটকম/মুন্না