কুলাউড়ায় ইসলামী ব্যাংকের আয়োজনে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

 


সোমবার বিকেলে পৌর শহরস্থ ব্যাংক ভবনে ইসলামী ব্যাংক সিলেট জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোন প্রধান শিকদার মো. শিহাবুদ্দীনের সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার ও বিনিয়োগ ইনচার্জ মো. আব্দুল মুহিতের পচিালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি ইসলামী ব্যাংকের সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, ইসলামী ব্যাংক গ্রাহক সেবায় আর্থিক লেনদেনের পাশাপাশি ব্যতিক্রমী মানবকল্যাণমূলক সেবা দিয়ে আসছে, যা অসহায় মানুষ উপকৃত হচ্ছে।

 

এরই ধারাবাহিকতায় দুস্থ মানুষদের ফ্রি মেডিকেল ক্যাম্প করে অভিজ্ঞ ডাক্তার দিয়ে বিনামূল্যে চিকিৎসাসহ ওষুধপত্রের ব্যবস্থা করে দেয়া হচ্ছে। এছাড়া বন্যাসহ বিভিন্ন দুর্যোগে অবদান রাখছে। তিনি ইসলামী ব্যাংকের এ ধরনের সেবা গ্রহণে গ্রাহকদের এগিয়ে আসার আহবান জানান।

 

স্বাগত বক্তব্যে কুলাউড়া শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মুহাম্মদ আনসার উদ্দীন (সিডিসিএস) বলেন, ইসলামী ব্যাংকের নিজস্ব অর্থায়নে গ্রাহকদের ব্যাংকিং সেবার পাশাপাশি স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে।

 

তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার উন্নয়নে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

 

সভাপতির বক্তব্যে সিলেট জোন প্রধান শিকদার মো. শিহাবুদ্দীন বলেন, ইসলামী ব্যাংক ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে গ্রাহকদের আর্থিক সেবার পাশাপাশি বিভিন্ন মানবকল্যাণমুখী কার্যক্রম গ্রহণ করে অসহায়-দুস্থ মানুষের সেবা দিয়ে যাচ্ছে। একটি সুন্দর জীবন ব্যবস্থা গঠনে ভূমিকা পালন করছে। দেশবিদেশে ইসলামী ব্যাংক অন্যতম ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছে।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. জাকির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, জোনাল অফিসের পল্লী উন্নয়ন কর্মকর্তা মনির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মইনুল ইসলাম।

 

সভাশেষে আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জাকির হোসেনের নেতৃত্বে পল্লী উন্নয়ন প্রকল্পের শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মইনুল ইসলাম ও ডা. মমতাজ খলিল মুন্নি।

 


সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১৩