বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২২ এ উপজেলা পর্যায়ে উত্তীর্ণ হয়ে ‘দৈনন্দিন বিজ্ঞান’ বিষয়ে সুনামগঞ্জ জেলায় শেষ্ঠ হয়েছে দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মালিহা তানজিম মাঈশা।
সোমবার ২২ আগস্ট সকালে সুনামগঞ্জ জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় সুনামগঞ্জ জেলায় সেরা প্রতিযোগী হিসেবে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন এর কাছ থেকে পুরস্কার গ্রহন করে দিরাইয়ের মেধাবী শিক্ষার্থী মালিহা তানজিম মাঈশা।
মালিহা তানজিম মাঈশার পিতা সজিত মিয়া ও তার মাতা সানোয়ারা বেগম পেশায় সহকারি শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
মালিহা ভবিষ্যতে বিজ্ঞান বিষয় নিয়ে গবেষণা করতে আগ্রহী সবার কাছেই তাদের মেয়ের জন্য দোয়া প্রত্যাশী মালিহার মা বাবা।
দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল বলেন, সে আমাদের প্রতিষ্ঠানের একজন অন্যতমও মেধাবী শিক্ষার্থী সে দিরাই উপজেলায় প্রথম হয়ে সুনামগঞ্জ জেলায় প্রথম হয়েছে জেনে আমরা শিক্ষক স্টাফ থেকে অভিনন্দন জানাই এবং তার ভবিষ্যৎ সফলতা কামনা করি সে যাতে বিজ্ঞান বিষয়ে আগামীতে অধ্যায়ন করে ভালো কিছু করতে পারে এই প্রত্যাশা কামনা করি।
সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-২০




