সিলেট জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ‘৪র্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ আগস্ট) সিলেট মেট্রো ইন্টারন্যাশনাল হোটেলের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
.png)
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিভাগীয় পরিচালক ড. মোহাম্মদ জাকির হোসেন।
জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রুস্তম আলীর সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গোলাপগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত ইউএলও ডা. মো. জোনায়েদ কবীর।
কর্মশালায় বক্তাগণ ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি তৈরির লক্ষে যুগোপযোগী অ্যাকশন প্ল্যানের মাধ্যমে তা বাস্তবায়নে কার্যক্রম গ্রহণ করার জন্য মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের নির্দেশনা দেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৬




