সিলেটের চা বাগানের শ্রমিকরা কাজে যোগ দেয়নি। চা শ্রমিকরা কোথাও বিক্ষোভ করছেন আবার কোথাও শান্ত আছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল থেকে চা শ্রমিকরা কাজে যোগ দেয়নি। কর্মবিরতি পালন করে সিলেটের ২৩ বাগানের পঞ্চায়েতের নেতৃবৃন্দ মিটিং করছেন লাক্কাতুরা চা বাগানে। কর্মবিরতি চালিয়ে যাওয়া নিয়ে চা শ্রমিকদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। দুপুর ১টা পর্যন্ত এ বৈঠক থেকে কোন সিদ্ধান্ত পাওয়া যায়নি।
শ্রমিক নেতারা কাজে যোগ দেয়ার ঘোষণা দিলেও অনেক বাগানের শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন। কিছু বাগানের পরিস্থিতি ছিল শান্ত। সিলেটের বাগানগুলোতে চা শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন না করলেও কাজে যোগদান না করে নিরবতা পালন করছেন।
মঙ্গলবার সকালে সিলেটের বিভিন্ন বাগান থেকে জানা যায় চা শ্রমিকরা কাজে যোগ দেননি। কয়েকটি বাগানের শ্রমিকরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শ্রমিকরা বলছেন, শ্রমিক নেতারা যদি মজুরি বৃদ্ধির আশ্বাস দেন তবে তারা কাজে যোগ দেবেন। এদিকে তারাপুর চা-বাগানের চা-শ্রমিকের কাজে যোগদান না করে আন্দোলন চালিয়ে যেতে দেখা গেছে। শ্রমিকরা বাগানে মিছিল সমাবেশ করতে দেখা যায়।
সিলেটভিউ২৪ডটতম/ইআ-১৩




