যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপির আমন্ত্রণে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ‍্যাম্পিয়নশীপ এর ৩য় আসরের মশাল প্রজ্বলন ও ফিক্সার ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সাথে অংশগ্রহণ করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

 


সোমবার (২২ আগস্ট) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ‍্যোগে আয়োজিত ১২৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ‍্যাম্পিয়নশীপ-২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা ৩য় আসরের মশাল প্রজ্বলন ও  ফিক্সার ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ‍্যাম্পিয়নশীপ এর সাংগঠনিক কমিটির চেয়ারম্যান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও বঙ্গবন্ধু আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ‍্যাম্পিয়নশীপ-২০২২ এর সাংগঠনিক কমিটির সদস‍্য সচিব জনাব মেজবাহ উদ্দিন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩