শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের পিএসএস সোসাইটির উদ্যোগে আয়োজিত পক্ষকাল ব্যাপী আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে সামাজিক বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয়।
পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জায়েদা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল, এসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ ফাখরুছ ছালাম, এসিস্ট্যান্ট প্রফেসর আবু সুফিয়ান প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন- পিএসএস সোসাইটির সহ-সভাপতি মোঃ ইমন সরদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিএসএস সোসাইটির সাধারণ সম্পাদক শুভ আহমেদ।
পরে বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ বিভিন্ন খেলায় চ্যাম্পিয়ন ও রানার আপদের মধ্যে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, গত মে মাসে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের পিএসএস সোসাইটির উদ্যোগে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হলেও বন্যা ও বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়ে আওয়ায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিলম্বে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
পলিটিক্যাল স্টাডিজ বিভাগের পিএসএস সোসাইটি নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করে থাকে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১




