ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই কেন্দ্রীয় নেতা সিলেট সফরে এসেছেন। আজ বৃহস্পতিবার সকালে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।

এ দুই নেতা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি ও দলটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃনাল কান্তি দাস এমপি।


বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগরের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

বিমানবন্দর থেকে তারা সিলেট সার্কিট হাউজে গিয়ে বিশ্রাম নিচ্ছেন।

কেন্দ্রীয় নেতারা শোক দিবসের আলোচনা সভায় যোগ দিতে সিলেটে এসেছেন। আজ বিকাল ৪টায় দক্ষিণ সুরমাস্থ একটি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করেছে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে