মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ‘প্রফেশনাল সিভি রাইটিং’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মেট্রোপলিটন ইউনিভার্সিটি বিজনেস স্টুডেন্ট ফোরাম এই কর্মশালার আয়োজন করে।

অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা।


বিশেষ অতিথি ছিলেন অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন।

কর্মশালায় প্রধান বক্তা ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান।

সিভি লেখার খুটিনাটি নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। এতে ব্যবসায় প্রশাসন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে