সিলেটের পুরানলেনস্থ শ্রীশ্রী গীতামন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শুক্রবার (২৬ আগস্ট) বিকেল ৫ টায় শ্রীশ্রী গীতামন্দিরে ২৩২তম মাসিক গীতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।


সেমিনারে শ্রীমদ্ভগবদগীতায় ব্রহ্মবিদ্যা বিষয়ক প্রবন্ধ উপস্থাপনা করবেন মৌলভীবাজারের শ্রী নয়ন লাল দেব। শ্রীশ্রী গীতামন্দিরের আচার্য্য বিনীত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও শ্রীযুক্তা কংকন আচার্য্যরে পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। 



স্বাগত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শ্রীশ্রী গীতামন্দির পরিচালনা কমিটির সভাপতি মনোজ বিকাশ দেবরায়। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন গীতাপাঠ চক্রের সভাপতি প্রকৌশলী শ্রী সুধাময় দেব, জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সহ-শিক্ষক (অব.) সুজিত ভট্টাচার্য্য ও শ্রীযুক্তা লক্ষ্মী পাল, অডিটর (অব.) ডিসিএ কার্যালয় সিলেট।


উক্ত শ্রীশ্রী গীতামন্দিরে ২৩২তম মাসিক গীতা বিষয়ক সেমিনারে উপস্থিত থাকার জন্য সকল সনাতন ধর্মাবলম্বী ভক্তগণকে অনুরোধ জানিয়েছেন শ্রীশ্রী গীতামন্দির পরিচালনা কমিটির সম্পাদক অশোক রঞ্জন চৌধুরী।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৪