যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য চার প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে বড়লেখা সমিতি সিলেট। গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে নগরীর পূর্ব জিন্দাবাজারে গ্র‍্যান্ড ভিউ হোটেলে এই সংবর্ধনার আয়োজন করা হয়। 

সংবর্ধনা প্রাপ্তরা হলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী ইঞ্জিনিয়ার মুহাম্মদ আব্দুল মালিক, যুক্তরাজ্য প্রবাসী বড়লেখা ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন, বড়লেখা ফাউন্ডেশন ইউকের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী মো. এ হাসনাত সাহেদ ও লন্ডন প্রবাসী মো. আবুল কাশেম।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রফেসর ডা. হেলাল উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির অন্যতম উপদেষ্টা সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর ভাইস প্রেসিডেন্ট ও ঢাকাস্থ বড়লেখা সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক নাজমুল ইসলাম লাকি। তিনি তাঁর বক্তব্যে বড়লেখার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা বড়লেখাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহবান জানান। 

অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদের পরিচালনায় সংবর্ধিত অতিথি ছাড়াও বক্তব্য রাখেন সমিতির কোষাধ্যক্ষ সিলেট প্রেসক্লাবের সহ- সভাপতি সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার, সমিতির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান শাহিন, সমিতির উপদেষ্টা ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক আম্বরখানা শাখার ব্যবস্থাপক আ স ম গৌছ উদ্দিন সিদ্দিকী, বড়লেখা সমিতি সিলেট এর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লুলু, দপ্তর সম্পাদক আতাউর রহমান ও প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার তাজুল, সমিতির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খন্দকার সাইফুর রহমান রানা, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী জয়নুল ইসলাম মুনিম, কার্যকরী পরিষদ সদস্য মোঃ সাহেদ হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক সায়েম আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা বলেন,  দল-মতের ঊর্ধে এলাকার উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বড়লেখাকে বিশ্বদরবারে এগিয়ে নিতে সঠিক নেতৃত্ব তৈরী করতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা  বিশিষ্ট সমাজসেবক সাব্বির হোসেন খান, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুস শুকুর বকুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রহিম, মাওলানা কমর উদ্দিন, মো. আব্দুল মান্নান, মো. হাছরুল হক, আব্দুল হাকিম, আবু ইউসুফ মো. সাহিদ, আবু সায়ীদ মো. নাহিদ, আহমদ মোজাহিদ খান, লুৎফুর রহমান ও আব্দুন নুর প্রমুখ। 

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের বড়লেখা সমিতি সিলেটের পক্ষ থেকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে নৈশ্য ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/লাভলু