সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় বন্যায় ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সাচনা বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সিলেট আইডিয়াল সোসাইটি ও সিলভার জুবিলি’৯৫ এর অর্থায়নে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার ব্যাবস্থাপনায় ৪০টি পরিবারের মাঝে এক ভান ঢেউটিন ও বাঁশ-কাঠের জন্য ১ হাজার ৫০০ টাকা করে বিতরণ করা হয়।
বিতরণপূর্ব সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা। সংগঠনের সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামান, সিলেট আইডিয়াল সোসাইটির সহ সভাপতি ফাহিম চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য মাহবুুবুর রহমান বাবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সদস্য মহসিন কবির, মো. আনোয়ার হোসেন, আশরাফ হোসেন রোকন প্রমুখ।
উল্লেখ্য বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা ঘরে ফেরা কর্মসূচি শুরু করেছে। সংগঠনের প্রচেষ্টায় প্রথম পর্যায়ে তাহিরপুর উপজেলার ৮০ টি ঘরে নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় পর্যায়ে শনিবার জামালগঞ্জ উপজেলায় ৪০ টি ঘরে নির্মাণ সামগ্রী বিতরণ করা হলো। সংগঠনের সভাপতি কাসমির রেজা বলেন তাদের এ কর্মসূচির আওতায় আরও কিছু পরিবার কে গৃহ নির্মাণ সামগ্রী দেওয়া হবে। তিনি জানান তারা ইতিপূর্বে অন্তত দশ হাজার পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। এছাড়াও দুই হাজার মানুষের মাঝে কাপড়, তিন হাজার পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ এবং একশটি পরিবারের গবাদি পশুর জন্য গোখাদ্য বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/সিবি/ইআ-১২




