সিলেট সদর উপজেলার বিমানবন্দর থানার চাতল গ্রামের ছাত্র সংগঠন ‌‘স্টুডেন্ট ফোরাম অব চাতল’র ১ যুগ পূর্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 


শুক্রবার গ্রামের এভারগ্রীন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে  অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি ও গ্র‍্যাজুয়েশন সম্পন্ন করা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

সংগঠনের সভাপতি নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি ও লেখক কালাম আজাদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহ-খুররম ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কমরুদ্দিন, একাত্তর টিভি সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, ৩ নং খাদিম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলোয়ার হোসেন, দৈনিক সিলেটের ডাক চিফ রিপোর্টার নুর আহমেদ, এখন টিভির সাংবাদিক আবুবকর আল-আমিন।

 

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- সৈয়দ সায়েদুল হক, পরিচালক এভারগ্রীন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, সিদ্দিকুর রহমান, শিক্ষক শাহজালাল জামেয়া ইসলামিয়া মাদ্রাসা।

 

সংগঠন এর সদস্য আলী হোসেন এর কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- সংগঠন এর সাংগঠনিক সম্পাদক  সাদিক আহমদ।

 

উপস্থাপনায় ছিলেন সংগঠন এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বকস রকি,  সাধারণ সম্পাদিকা  মাসুদা আক্তার রুমি এবং শিক্ষা সম্পাদক মোস্তাক আহমদ।

 

এছাড়াও সংগঠন এর উপদেষ্টামন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন- কবি মাহফুজ জোহা, রাজা আহমদ, মেহেদী হাসান, জাকির হোসেন, সালমা বেগম ঋতু, ইকবাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৬