গোলাপগঞ্জ পৌর এলাকার স্বরসতী গ্রামের বন্যায় বসতঘর ক্ষতিগ্রস্ত এমন ৮টি পরিবারের গৃহ নির্মান ও সংষ্কারের জন্য ঢেউ টিন ও পাকা পিলার বিতরণ করা হয়েছে।

 


শনিবার (২৭ আগস্ট) দুপুরে ফুলবাড়ি গ্রামের ‌‘আমাদের পরিবার’ নামক সংগঠনের পক্ষ থেকে অসহায় পবিারের মধ্যে টিন ও পাকা পিলার বিতরণ করা হয়।

 

এছাড়া, ঘর মেরামতের জন্য উপজেলার অন্য এলাকার আরো ১৬টি পরিবারকে নগদ ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে সংগঠনটি।

 

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সমাজসেবী মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, সাইদুজ্জামান কোরেশী, জুয়েল কোরেশী, তানভির চৌধুরী, ইশতিয়াক  কোরেশী, সুনু মিয়া প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/এনাম/এসডি-১৬