শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আলোর ব্যবস্থা করে দিয়েছে কর্তৃপক্ষ।

 


গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) ওই স্থানে বৈদ্যুতিক বাতি লাগানো হয়েছে বলে রোববার (২৮ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান জানান।

 

শিক্ষার্থীরা মুক্তমঞ্চের আলোর ব্যবস্থার করার দাবিতে গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দিয়েছিলেন। চিঠিতে শিক্ষার্থীরা লিখেছেন, মুক্তমঞ্চে পর্যাপ্ত আলোর অভাব রয়েছে। সারাদিন ক্লাস-পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের পক্ষে দিনের বেলায় খেলাধুলা কিংবা একত্রিত হওয়া সম্ভব হয় না। তাই সন্ধ্যার পর ওই জায়গায় শিক্ষার্থীরা জমায়েত হয়।

 

'মুক্তমঞ্চে পর্যাপ্ত আলো থাকলে খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষ সাধন হবে।'

 

শিক্ষার্থীরা এ দাবির জানানোর ১৫ দিন পর আলোর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জায়গায়ও বাতি লাগানো হচ্ছে।

প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, 'গত কয়েকদিনে বিশ্ববিদ্যালয়ে শতাধিক বাতি লাগানো হয়েছে।'

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৩