রামেশ্বর আলোর দিশারী সমাজ কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটির (২০২২-২০২৪) শপথ ও দায়িত্বগ্রহণ অনুষ্ঠান গত ২৬ আগস্ট রাত ৯টায় অনুষ্ঠিত হয়।

আহবায়ক ইমরান ও জাবেদ আহমদ-এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতি ছিলেন বিশিষ্ট মুরুব্বি ফয়জুল আলী।


প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ইমতিয়াজ আলী। বিশেষ অতিথি ছিলেন ময়না মিয়া কটু, ইসলাম উদ্দিন, যাদব দেবনাথ, প্রমেশ দেবনাথ ও প্রতিষ্ঠাতা সদস্য স্বপন দেবনাথ।

সভার শুরুতে কোরআন তেলওয়াত এবং গীতাপাঠ করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ সংগঠনের কার্যক্রম ও আগামীর পথচলা নিয়ে বক্তব্য রাখেন। শপথবাক্যপাঠ করান প্রতিষ্ঠাতা সভাপতি যাদব দেবনাথ।

এদিকে, নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন জাবেদ আহমদ, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন। অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. মানিক মিয়া, সহ-সভাপতি মো. সাদেক আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. সানি আহমদ, সাংগঠনিক সম্পাদক রিপন দেবনাথ, অর্থ সম্পাদক ইমরান আহমদ, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজল চন্দ্র দেবনাথ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অলক দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদক শাপলা দেবী, কার্যনির্বাহী সদস্য মো. খালেদ আহমদ, ঝান্টু দেবনাথ, এমদাদ উদ্দীন, ইমন দেবনাথ ও শ্রী নয়নমনি নাথ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলিম, শ্যামল, প্রজিৎ, শামীম, সাকিল, সাইদুল, তামিম, মিসবাহ, জয়, মিঠুন, আব্দুলাহ, রুমন ও  সাদিক প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর