সিলেটের ফেঞ্চুগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ করেছে সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন লুটন ইউকে।
রবিবার বিকেলে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় স্থানীয় চন্ডী প্রসাদ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ক্ষতিগ্রস্থ ১০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
বিতরনের পূর্বে আলোচনা সভায় যুক্তরাজ্য প্রবাসী শাহ নেহাদুল ইসলাম শিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।
প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক সমকালের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি এস এম মামুনুর রশীদ, সমাজকর্মী রুকুনুজ্জামান চৌধুরী, প্রেসক্লাবের অর্থ সম্পাদক বদরুল আমীন, আল কাওসার হাবিব টিটু, ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজার বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক সায়েমুল আরেফিন ফুয়াদ, প্রেসক্লাবের সদস্য আর কে দাস চয়ন, প্রেসক্লাবের সহযোগী সদস্য ছামি হায়দার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবু বকর রাহি।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/এসডি-১৮




