জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পচাত্তরের ১৫ ই আগষ্ট নিহত সকল সদস্যদের স্বরণে ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগ আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে ইউনিয়নের চেচান বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, এডভোকেট রাজ উদ্দিন (জিপি)।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন- ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ছাতক পৌর আওয়ামী লীগের আহ্বায়ক, সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, লিপি বেগম।
বক্তব্য রাখেন- দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালিক, আওয়ামী লীগ নেতা এডভোকেট শাহাব উদ্দিন, মুহিবুর রহমান তালুকদার টুনু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, বখতিয়ার তালুকদার, গোলাম কিবরিয়া বাদল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তাজামুল হক রিপন।
সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/মাহবুব/এসডি-২২




