সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় খামার (এগ্রো ফার্ম) পরিদর্শন করে বিভিন্ন পরামর্শ প্রদান করেছেন সিলেট বিভাগীয় প্রানী সম্পদ পরিচালক ড. জাকির হোসেন।
রোববার (২৮ আগস্ট) ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করে উপজেলার ইলাশপুর গ্রামের ভাই ভাই এগ্রো ফার্ম পরিদর্শন করেন তিন।। পরিদর্শনকালে খামারের জন্য ঘাস চাষ, টিকাদান, বায়োসিকিউরিটি সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় প্রাণিসম্পদের ডেপুটি চীফ ইপিডেমিওলজিস্ট ডাঃ মোহাম্মদ আছির উদ্দিন ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ অহিদা ইয়াসমিন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জামিল আহমেদ, এলএফএ আমিনুর ইসলাম, ভাই ভাই এগ্রো ফার্মের সত্ত্বাধিকারী শাহজাহান আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/ইআ-১১




