১৩তম জাতীয় প্রকৃতি সম্মেলনের সিলেট বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নটরডেম ন্যাচার স্টাডি ক্লাব আয়োজিত এ জাতীয় প্রতিযোগিতা ২৬ আগস্ট সিলেট নগরীর শাহী ঈদগাহ স্কলার্সহোম ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে 'ওয়াল ম্যাগাজিন' বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে
মুরারিচাঁদ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আদৃতা তালুকদারের নেতৃত্বে তার দুই সহপাঠীর সমন্বয়ে গঠিত দল 'অহর্নিশ'। তাদের ওয়াল ম্যাগাজিনের নির্ধারিত বিষয় ছিল "Mystery of Climate Change"।
বিভাগীয় পর্যায়ের বিজয়ী হিসেবে দলটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে ।
পুরস্কার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার পরিচালক (উপসচিব) সৈয়দা মাসুমা খানম, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইমরুল হাসান, নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, নটরডেম ন্যাচার স্টাডি ক্লাবের মডারেটর বিপ্লব কুমার দেব এবং স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) মুনীর আহমেদ কাদেরী।
অনুষ্ঠানটির সহযোগী আয়োজক পরিবেশ অধিদপ্তর।
উল্লেখ্য, সকল গ্রুপের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা ২৫ নভেম্বর ঢাকায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
সিলেটভিউ২৪ডটকম / পিডি




