অনুষ্ঠিতব্য সিলেট জেলা ও মহানগর যুবদলের সম্মেলনকে কেন্দ্র করে নতুন বার্তা দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। নতুন বার্তায় বলা হয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্য কোনো পদে নির্বাচন (কাউন্সিল) হবে না। তবে পূর্বের সিদ্ধান্ত ছিল সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন (কাউন্সিল) অনুষ্ঠিত হবে। 


কেন্দ্রের এমন সিদ্ধান্তের কথা সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু।



তিনি বলেন- আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগর যুবদলের সম্মেলন হবে। সম্মেলনে ৩ পদে কাউন্সিল হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় সংসদ সভাপতি ও সম্পাদক পদে কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়ে নতুন বার্তা দিয়েছেন। এবার দুই পদে নির্বাচন হবে। আমরা কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছি।


সিলেটভিউ২৪ডটকম/জুনেদ/মুন্না