লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট- ৩ (এলজিএসপি-৩) এর অগ্রগতি ও অর্জন অবহিতকরন বিষয়ে জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক (মৌলভীবাজার) মল্লিকা দে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ইউনিয়ন পরিষদ আমাদের দেশের আদিমতম প্রতিষ্ঠান। দেশের উন্নয়ন করতে এই প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির জন্য এলজিএসপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নারীর ক্ষমতা বৃদ্ধি, মাঠ পর্যায়ে তৃনমূল মানুষ, গ্রামীন উন্নয়নে এই প্রকল্প কাজ করে। তাই সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, একাটুনা ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, আমতৈল ইউপি চেয়ারম্যান সুজিত দাশ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/তমাল/ইআ-০৪




