বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেট জেলা শাখার উদ্যোগের বাউল শিল্পী ফকির মহাজন আফসান উদ্দিনের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 


সোমবার বিকালে নগরীর সুরমা মার্কেটস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বাউল বাবুল সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাউল পথিক রাজু’র সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের সিলেট বিভাগীয় সমন্বয়কারী গীতিকার ফিরোজ আহমদ।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাসেম সরকার, দপ্তর সম্পাদক বাউল কানাইলাল সরকার, তথ্য ও প্রচার সম্পাদক জাহেদ সরকার, মহিলা সম্পাদিকা রাবেয়া বেগম তানিয়া, অর্থ সম্পাদক মাছুম জামান, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমদ, সহ সাধারণ সম্পাদক বাউল নুরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুল করিম, কার্যনির্বাহী সদস্য মুন্নি আক্তার, জাহানারা বেগম, বাবুল মিয়া।

 

ক্বারী মাওলানা শেখ মো. সোহেল আহমদ দোয়া পরিচালনা করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২