হয়রানি থেকে রক্ষা পেতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৩ পাড়ার লোকজন নজির মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে জেলা প্রশাসক ও এসএমপি কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
সোমবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার চান্দাই তেলিপাড়া, তালুকদার পাড়া ও মাঝপাড়ার বাসিন্দারা এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন- কয়েক বছর আগে চান্দাই তেলিপাড়ায় নজির মিয়া নামের এক ব্যক্তি বাড়িসহ জমি ক্রয় করে বসবাস করছেন। সেখানে বসবাসের সুবাদে নজির মিয়া কারো না কারো সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন। এসব ঘটনায় তিনি মামলা দিয়ে এলাকাবাসীকে হয়রানি করছেন। তাই হয়রানি থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন- চান্দাই বায়তুন নূর জামে মসজিদের মোতায়াল্লি মো. ওলিউর রহমান, এলাকার মুরব্বি সমরাজ মিয়া, নানু মিয়া, ইলিয়াস মিয়া, মন্টুক মিয়া, তিরন মিয়া, আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, সাবেক মেম্বার কামাল মিয়া, আলাউদ্দিন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/আনোয়ার/মুন্না




