ভাঙ্গাঁটিকর পাড়া হাজী ভুরু মিয়া মসজিদের কমিটি গঠন ও জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ এশা ভাঙ্গাঁটিকর পাড়া হাজী ভুরু মিয়া মসজিদের জরুরি সভা অনুষ্টিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডে কাউন্সিলর ও মসজিদ কমিটি প্রধান উপদেষ্টা সিকন্দর আলী।
বৈঠকে সম্মিলিতভাবে প্রধান উপদেষ্টার একান্তিক প্রচেষ্টায় সর্বসম্মতিতে আগামী ৩ বছর মেয়াদের জন্য উক্ত কমিটি পূর্ণগঠন করা হয়।
পূর্ণ গঠিত কমিটির মতোয়াল্লী মেহবুব সিদ্দিকী, সাধারণ সম্পাদক চান মিয়া, কোষাধক্ষ্য অধ্যাপক মহি উদ্দিন ইকবাল।
সভায় নতুন ৪ জনকে অন্তর্ভূক্ত করা হয় এবং মসজিদের উন্নয়ন কার্য বিষয়ে আলোচনা করা হয়।
পূর্ণগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহকারী মতোয়াল্লী ডা. মো. আউলাদ হোসেন, সৈয়দ খুরশেদ আলম, আব্দুল কুদ্দুস, সদস্যবৃন্দ রানু মিয়া, ফজলু মিয়া, কুতুব উদ্দিন, সাজ্জাদ সিদ্দিকী, কবির আহমদ শিপু, নুরুল ইসলাম, কামরুজ্জামান কমেজ, সামসুদ্দিন পলাশ, দেলোয়ার হোসেন জাভেদ, রোমেল আহমদ, সৈয়দ আব্দুল কাহির, মোহাম্মদ আমিনুল ইসলাম, ডা. সম্রাট আদনান চৌধুরী, সৈয়দ মুরশেদ হোসেন, হাফিজ সাকির আহমদ প্রমুখ।
সভায় প্রধান উপদেষ্টা সিকন্দর আলী সাহেবকে মসজিদ কমিটি ও মহল্লার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতঙ্গতা দেওয়া হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০




