সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিরর উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নাসিম ফেরদৌস, বাংলাদেশের প্রথম মহিলা সরকারি কর্মকর্তা (বিসিএস) এবং বাংলাদেশের প্রথম মহিলা পেশাজীবী রাষ্ট্রদূত।
তিনি বাংলাদেশ সরকারের সাথে নিবন্ধিত একটি এনজিও- বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপ (BDAWL)- এর প্রতিষ্ঠাতা ও সভাপতি।
সাক্ষাতকালে নাসিমা ফেরদৌস তাঁর এনজিও দ্বারা রচিত দুটি সাম্প্রতিক প্রকাশনা উপাচার্যকে উপহার দেন, এবং তাঁরা পারস্পরিক সহযোগিতা এবং বিশেষ করে যুব নেতৃত্বের উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩




