দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের ভাঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩০ আগষ্ট) বেলা ২টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাঁর জানাযা ও দাফন সম্পন্ন হয়।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নিরার নেতৃত্বে মোগলাবাজার থানার একদল পুলিশ বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ মিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
জানাজায় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, মোগলা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ ওলিদুর রহমান, সাবেক চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, সিলেট জেলা কৃষক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, সাবেক ছাত্রনেতা লায়েক আহমদ জিকো, ছাদিক আহমদ মেম্বার, জেলা যুবলীগ নেতা শাহিন আলী, বদরুল আলম তুহিন, দক্ষিণ সুরমা সেচ্ছাসেবক লীগ সভা্পতি মো. নিজাম উদ্দিন, মহানগর যুবলীগ নেতা আফজল হোসেন, কামাল আহমদ মেম্বার, তাতীলীগ নেতা ফখরুল ইসলাম, শাহ্ খালেদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য এম সারওয়ার হোসেন সৌরভ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫




