ফাইল ছবি
সিলেট নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫-১১ বছর বয়সী ৩ হাজার ১৭৯ জন শিক্ষার্থীদের মধ্যে করোনা ভাইরাসের ফাইজারের টিকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সিলেটের ১৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার ১৭৯ শিক্ষার্থীদের মধ্যে ফাইজারের টিকা প্রদান করা হয়েছে। এরমধ্যে ছেলে ১ হাজার ৭০৭ জন ও মেয়ে ১ হাজার ৪৭২ জন রয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/মুন্না




