হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি এলাকায় মাদক চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান চালিয়ে ২১৮০ পিস ইয়াবা, ১৮ কেজি গাঁজা, ৭০ বোতল ভারতীয় (ইস্কোফ) ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা- উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি গ্রামের আমিন মিয়ার পুত্র আঃ মজিদ (৩৬), একই গ্রামের কাশই মিয়ার পুত্র আশিক মিয়া (৩৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সঙ্গে বসে বসে প্রায় সময়ই আড্ডা দিত। তার ভয়ে লোকজন কোন কথা বলত না। সে এলাকাটি মাদকের ঘাটি বানিয়েছিল। এসময় টাস্কফোর্সের অভিযানের টের পেয়ে আর ৩ জন মাদক চোরাকারবারী পালিয়ে যায়। মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এবং নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলা উদ্দিনের উপস্থিতে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস কবির জানান, মঙ্গলবার (৩০ আগষ্ট) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার শিয়ালউড়ি এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিজিবি ধর্মঘর কোম্পানী কমান্ডার সুবেদার আইয়ূব খান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বি বাড়ীয়া জেলার এডি মিজানুর রহমান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর হবিগঞ্জ জেলার এডি কাজী হাবিবুর রহমান।
এ অভিযানে উদ্ধারকৃত মাদকরের আনুমানিক মূল্য ৭ লক্ষ ৪৮ হাজার টাকা। ধৃত আসামী ও জব্দকৃত মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/এসডি-০১




