বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ১লা সেপ্টেম্বর বৃহষ্পতিবারের র‌্যালি অনিবার্য কারণবশতঃ পরিবর্তন করে ২রা সেপ্টেম্বর শুক্রবার করা হয়েছে।

 


এদিন বিকেল ৩টায় রেজিস্ট্রারী মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি শুরু হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।

 

উক্ত র‌্যালিতে  বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী অনুরোধ জানিয়েছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩