দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বন্দরবাজারের মধুবন সুপার মার্কেটস্থ এক রেস্তোরায় এ সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তারা বলেন, ঢাকার রমনা থানার ওসি মনিরুল ইসলামের আট তলা বিশিষ্ট বাড়ি, বিপুল সম্পদ, ১২ গ্রেডের কর্মকর্তা সর্বসাকুল্য ৫০-৬০ হাজার টাকা বেতন তিনি পান। গণমাধ্যমে প্রকাশিত মোহাম্মদুপর একটি হাউজিং সোসাইটিতে মুক্তিযোদ্ধার জায়গা দখল করে নিয়েছেন, ময়মনসিংহের গফরগাঁওয়ের এমপি গোলন্দাজ এর ত্রাসের রাজত্ব, কেসিনো কান্ডের মূল হোতা ইসমাইল হোসেন চৌধুরী স¤্রাট, আরমান, খালেদ মাহমুদ ভ‚ইয়া, জিকে শামীম, সেলিম প্রধান সহ গংদের বিরুদ্ধে বিচার শুরু না হওয়ায় গভীর উদ্বোগ-উৎকণ্ঠা ও তীব্র নিন্দা জ্ঞাপন করে বলা হয়, দেশবাসীর জিজ্ঞাসা দুর্নীতিবাজরা কি সমান্তরাল সরকার কায়েম করেছে? সভায় সরকারী কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি রোধে ন্যায়পাল নিয়োগে সরকারী কোন উদ্যোগ এখনো না নেয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়।
সভায় সুইস ব্যাংক সহ বিদেশে পাচারকৃত হাজার হাজার কোটি টাকা ফেরৎ আনার উদ্যোগ এবং পাচারকারী দেশের এই দুশমন সহ বড় বড় দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করার উদ্যোগে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানানো হয়। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সম্পর্কিত সৎ মানুষের অংশগ্রহণের সুযোগ করার লক্ষ্যে ঋণ খেলাপীদের ঋণ শিডিউল পদ্ধতি বাতিল, মনোনয়ন বাণিজ্য, কেন্দ্র থেকে এমপি ঠিক করার সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও গোষ্ঠী তান্ত্রিক বলে উল্লেখ করা হয়। সভায় পাসপোর্ট অফিস সহ সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি বন্ধের লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পত্তি হিসাব দাখিলের উদ্যোগ দ্রুত কার্যকর করা এখন সময়ের দাবী।
সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্য চাউল, আট, সাবান, গুড়া দুধ, বাস ভাড়া অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে জনগণ জীবন আজ বিপর্যস্ত। নিত্যপণ্যের দাম কমানোর লক্ষ্যে জরুরী ভিত্তিতে একটি কার্যকরী মনিটরিং সেল গঠন করার জোর দাবী জানানো হয়।
সভায় জাতীয় নির্বাচনে ভাল মানুষের অংশগ্রহণের সুযোগ ও সরকারি প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশন গঠন সহ নির্বাচন সম্পর্কিত কয়েকটি দাবী-দাওয়া বাস্তবায়নের দাবীতে ১৭ অক্টোবর সোমবার কোর্ট পয়েন্টে বেলা ২টায় এক জনসভা করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সরকারি কর্মচারীদের অনুমতি ছাড়া গ্রেফতার করা যাবে করা বিধানটি সম্প্রতি উচ্চ আদালতে বাতিল হওয়ায় শুকরিয়া জ্ঞাপন করা হয়। এই বেআইনী অধ্যাদেশের বিরুদ্ধে রিটকারী এডভোকেট মনজিল মুর্শেদকে সভার পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সভায় কেন্দ্রীয় সভাপতির ছোট ভাই, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদের ইন্তেকাল ও যশোর জেলা সমন্বয়কারী ডেন্টিস হারুনুর রশীদের পিতার ব্যাংকার রুহুল আমীন এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়। সভায় ফোরামের কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম শিতাবের ছেলের উপর দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হওয়ায় তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করার জন্য জোর দাবী জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী ও মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, নেছারুল হক চৌধুরী বুস্তান, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়ালী ফলিক, কয়েছ আহমদ সাগর, রফিকুল ইসলাম শিতাব, সরোজ ভট্টাচার্য্য, মুক্তাদির কিবরিয়া সিরাজী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক রিকন তালুকদার লিখন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫




