যুক্তরাজ্যের প্রিফিসগল বেন্গর ইউনিভার্সিটি (Prifysgol Bangor University) এর সাউথ এশিয়ার রিজিয়নাল ম্যানেজার মরগ্যান এডওয়ার্ডস লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড কাজী আজিজুল মাওলার সাথে সাক্ষাত করেছেন।
এসময় তাঁরা গবেষণা ও প্রকাশনার উন্নয়নে প্রাতিষ্ঠানিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। বেন্গর ইউনিভার্সিটির প্রতিনিধিগণ লিডিং ইউনিভার্সিটির সাথে শিক্ষক এবং ছাত্র বিনিময় সহযোগিতার আগ্রহও দেখিয়েছেন।
সাক্ষাতকালে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য মহোদয়ের কার্যালয়ে উপস্থিত ছিলেন- লিডিং ইউনিভার্সিটির প্রক্টর মো. রাশেদুল ইসলাম, এএইচজেড এসোসিয়েটস এর রিজিয়নাল ম্যানেজার রনি রয়সহ প্রতিনিধি দলের সদস্যবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৬




