শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে ক্যারিয়ার বিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের সদস্যরা।

 


বুধবার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

এতে প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্যারিয়ার ক্লাবের সভাপতি ওয়ালিউল ইসলাম সায়র, সহ সভাপতি নাদিয়া আফরিন তন্দ্রা ও মাহদী মোস্তফা ভূঞা, সাধারণ সম্পাদক তাহমিদ ইশরাক অপূর্ব, সহ সাধারণ সম্পাদক তহজীব-ই-নিলয়, সাংগঠনিক সম্পাদক জুবাইর আহসান, অর্থ সম্পাদক নওরীন জামান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, পাবলিক রিলেশন সম্পাদক মো. আমিনুল হক লস্কর ও ডিজাইন সেক্রটারি মো. সোহানুর রহমান প্রমুখ।

 

মতবিনিময়কালে ক্যারিয়ার ক্লাবের সভাপতি ওয়ালিউল ইসলাম সায়র বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার মুখী করতে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকি। বাংলাদেশের বিভিন্ন চাকরির ক্ষেত্রে আমাদের এই সংগঠন সেতুবন্ধন হিসেবে কাজ করে। বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট জব সেক্টরে আমাদের প্রাক্তনরা অনেক ভালো অবস্থানে রয়েছে। আমাদের জব ফেস্ট সহ বিভিন্ন প্রোগ্রাম শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সংবাদমাধ্যমে তুলে ধরে থাকেন। ভবিষ্যতেও এ ধারা যাতে অব্যাহত থাকে এবং এই দুই ক্লাবের সম্পর্ক বিগত দিনের মত অটুট থাকবে বলে মনে করি।

 

এতে প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, ক্যাম্পাসের সাংস্কৃতিক কর্মকান্ড গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকরা সব সময় সর্বোচ্চ চেষ্টা করে। বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাগুলো গণমাধ্যমে নিয়ে আসা হয়। সবসময়ের মতো আগামীতেও 'শাবি প্রেসক্লাব' সাস্ট ক্যারিয়ার ক্লাবের পাশে থাকবে।

 

মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন- শাবি প্রেসক্লাবের সহ সভাপতি রাশেদুল হাসান, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, কার্যকরী সদস্য তানভীর হাসান, মো. শাদমান শাবাব, ক্যারিয়ার ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নিপুণ, সহকারী অর্থ সম্পাদক নূর মোহাম্মদ রবিন, উপ অর্থ সম্পাদক সাকিব হাসান রাসেল ও কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান প্রমুখ।

 

মতবিনিময় শেষে প্রেসক্লাবের নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান ক্যারিয়ার ক্লাবের সদস্যরা।

 

সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-২৮