শোকাবহ আগস্ট উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টায় নগরীর টিলাগড়স্থ ২০ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রে ঘাতকের বুলেটে নির্মমভাবে প্রাণ হারানো সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করেন টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বুরহান উদ্দিন ক্বাসিমী।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মো. সানাওর, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ফখরুল ইসলাম, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহিবুর রহমান, সিলেট জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দবির আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মুহিব উস সালাম রিজভী, সহ সভাপতি এনায়েতুল বারী মুর্শেদ, সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিরক রঞ্জন দে পাপলু, সিলেট মহানগর যুবলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য সুবেদুর রহমান মুন্না, বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীর, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু, সিলেট কৃষি ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মিআচৌ




