বাংলাদেশ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাদ জোহর সিলেট এম এ জি ওসামানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে দোয়া মাহফিল শেষে অসহায় মানুষের মাঝে এসব খাবার বিতরণ করেন ওসমানী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ।
এসময় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আব্দুল আহাদ ও সাধারণ সম্পাদক রুবেল আহমদ।
এছাড়াও খাদ্য বিতরণকালে অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এসময় মরহুম উসমানী আত্মা মাগফেরাত কামনা করা এবং উনার জন্ম ও মৃত্যু তারিখ কে জাতীয়ভাবে পালন করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯




