বাঁচা-মরার ম্যাচ। এশিয়া কাপে নিজেদের অগ্রযাত্রা ধরে রাখতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ টস হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা টস জিতে তাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে।  


বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচের দুই ওপেনার এনামুল হক ও নাঈম শেখ বাদ পড়েছেন। জায়গা হয়নি অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনেরও। তাদের বদলে একাদশে সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। 



আজ যে দল জিতবে তারা নিশ্চিত করবে সুপার ফোর। হেরে যাওয়া দলের বিদায় নিশ্চিত হবে।


সংক্ষিপ্ততম ফরম্যাটে দুই দলের-ই সাম্প্রতিক পারফরম্যান্স সন্তোষজনক নয়। লঙ্কানরা সর্বশেষ ১৪টি টি-টোয়েন্টির ১০টিতেই হেরেছে। আবার বাংলাদেশ ১৬টির মধ্যে হেরেছে ১৪টিতেই।


মুখোমুখি লড়াইয়ে আবার শ্রীলঙ্কা এগিয়ে। বাংলাদেশের বিপক্ষে ১২ ম্যাচের ৮টিতেই জিতেছে লঙ্কানরা।


তার ওপর এমন ম্যাচের আগে শুরু হয়েছে অন্যরকম উত্তেজনা। কথার লড়াইয়ে মেতেছে দুই দল সংশ্লিষ্টরা। সেজন্য নিদাহাস ট্রফির সেই রোমাঞ্চকর ম্যাচটির কথাই ঘুরেফিরে আসছে। তাই এই ম্যাচটিও যে রোমাঞ্চ ছড়াচ্ছে- এমন প্রত্যাশা অনেকের।


বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ।


সিলেটভিউ২৪ডটকম/জেপি