মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত ‘এমইউ ইনডোর গেইমস ২০২২, সিজন ১১’ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন।
বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, রেজিস্ট্রার ও স্পোর্টস ক্লাবের উপদেষ্টা তারেক ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও স্পোর্টস ক্লাবের উপদেষ্টা সাইদুর রহমান পলাশ প্রমুখ।
অতিথিবৃন্দ ফিতা কেটে গেইমসের উদ্বোধন করেন।
আয়োজকরা জানান, এই ইনডোর গেইমসে ২১টি ইভেন্টে প্রায় ৫শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




