বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কাসিম আলী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। এই সময়ের মধ্যে ২ শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি ২০১৭ ব্যাচের উদ্যোগে ও সিলেটের সামাজিক সংগঠন " সেভ সিলেট "এর ব্লাড রিলেটেড প্রজেক্ট সিলেট ব্লাড সেন্টার এর ভলান্টিয়ারদের সার্বিক সহযোগিতায় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠান শেষে কাসিম আলী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় এর এসএসসি ২০১৭ ব্যাচ এর পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। ক্যাম্পেইন সহযোগীতা করেন সেভ ফেঞ্চুগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ ব্লাড সেন্টারের স্বেচ্ছাসেবকরা।


সিলেটভিউ২৪ডটকম / ফরিদ / ডি.আর