সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট লুৎফুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদ জুম্মা হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের সঞ্চালনায় প্রয়াত বর্ষীয়ান এ রাজনীতিবিদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ ও মরহুম অ্যাডভোকেট লুৎফুর রহমানের বড় ছেলে অধ্যাপক লুৎফুল এলাহী কাওসার স্বপন প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিলেট জজকোর্টের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মবশ্বির আলী, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, মো. জাকির হোসেন, অ্যাডভোকেট মনসুর রশীদ, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সিলেট জেলা সিলেট জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/মুন্না




