গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন জানিয়েছে সিলেটস্থ দোয়ারাবাজার সমিতি।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর বারোটায় সমিতির এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, সমিতির সভাপতি ও এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক শমশের আলী, সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কাশেম, সমিতির সিনিয়র সহ-সভাপতি মহিতোষ মজুমদার, সাধারণ সম্পাদক মো. ছায়াদ আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক ও যুগ্ম সাধারণ সম্পাদক ছায়াদ মিয়া, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, দি এইডেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক শিশির চন্দ্র হালদার, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মো. ফয়সল আহমদ, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেটের মইনুল ইসলাম খান।
নেতৃবৃন্দ সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত জাতির পিতাসহ সবার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীরপ্রতীক।
সিলেটভিউ২৪ডটকম/তাজুল/মুন্না




