বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে মিছিলসহ যোগদান করেছেন ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার (২ সেপ্টেম্বর) ওয়ার্ডগুলোর ঢিম প্রধান ও সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ব্যানার সহকারে রেজিস্ট্রারি মাঠে মহানগর বিএনপির র্যালিতে যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মানিক মিয়া, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আহবায়ক কমিটির সদস্যদের মধ্যে, সানাউল হক সানা মিয়া, আব্দুল জব্বার তুতু, লল্লিক আহমদ চৌধুরী, এম মখলিছ খান, আব্দুল ওয়াদুদ মিলন, মিজানুর রহমান পাভেল, কামরুজ্জামান দিপু, সৈয়দ আমীর আলী, সবুর আহমদ, ময়নুল হক চৌধুরী, নুরুল ইসলাম, মনির মিয়া, মুনিমুল হক মুনিম, এনামুল কুদ্দুস, সেলিম আহমদ মাহমুদ, এস এম সায়েম, নুরুল ইসলাম রাজু, আলী হোসেন মুক্তার, হানিফুর রহমান হানু, জাহাঙ্গীর মিয়া, আব্দুস সুবহান, শফিকুর শফিক, শাকিলুর রহমান চৌধুরী শাকিল, আবু সুফিয়ান, একেএম ফজলুল হক প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পিডি




