মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সৌরভ দেবের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন পলিটেকনিকের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার-শমসেরনগর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।


সৌরভ মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউট এর ফুড টেকনোলজির ১ম পর্বের শিক্ষার্থী। 

জানা যায়, শুক্রবার (২ সেপ্টেম্বর) মৌলভীবাজার থেকে সৌরভ তার মেসে আসার সময় অতিরিক্ত ভাড়া দাবি করে অটোরিকশা চালক। সৌরভ এর প্রতিবাদ করলে চালক তাকে ব্লেড দিয়ে আঘাত করেন। বর্তমানে সৌরভ মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।


সিলেটভিউ২৪ডটকম / খলিল / ডি.আর