হবিগঞ্জে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সেমিনার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম এতে উপস্থিত ছিলেন।

এতে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এসময় অন্যান্যের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী বক্তব্য দেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার ৪০ জন লোক অংশ নেন।


বক্তারা বলেন, শকুন প্রকৃতির উপকারী প্রাণিদের অন্যতম। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিলুপ্তপ্রায় এই প্রাণির সংরক্ষণ খুবই জরুরি। বক্তারা এ ব্যাপারে জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন।


সিলেটভিউ২৪ডটকম/জেসি/পিডি