শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আগামী শুক্রবার (৯ সেপ্টেম্বর) একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। এর আয়োজক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের মিউজিক্যাল সংগঠন ‘রিম মিউজক্যাল ক্লাব’ ।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


'রক নেভার ডাইস পর্ব-২' শিরোনামের এ কনসার্টে 'সোনার বাংলা সার্কাস', 'কারনিভাল' ও 'বাফারিং' এই তিনটি রক ব্যান্ড অংশগ্রহণ করবে। এছাড়া রিম মিউজিক্যাল ক্লাবের সদস্যরাও পারফর্ম করবেন।

কনসার্টের প্রতি টিকেটের মূল্য ২০০ টাকা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংগঠনটির টেন্ট থেকে দর্শকরা টিকেট সংগ্রহ করতে পারবেন।


প্রসঙ্গত, শাবি ক্যাম্পাসের সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে অন্যতম ‘রিম মিউজিক্যাল ক্লাব’। সংগঠনটি ১৯৯৭ সাল থেকে ক্যাম্পাসে বিভিন্ন কনসার্ট আয়োজন করে আসছে।

 


সিলেটভিউ২৪ডটকম/এনএম/পিডি