তাহিরপুর সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদের মুয়াজ্জিম আব্দুল হাসিম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোপ টিলার মৃত আব্দুল জব্বারের ছেলে রাশিদ মিয়া (৫৫) ও তার ছেলে আল আমিন (২৪)।

 


শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাহিরপুর থানার এসআই মৃদুল কান্তি সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার সীমান্তবর্তী এলাকার কড়ইগড়া গ্রামে আত্মগোপনে থাকা দুই আসামিকে গ্রেপ্তার করে। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন আব্দুল হাসিম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

প্রসঙ্গত, গত (২৩ আগস্ট) ছোট শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বড়গোপ টিলা সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের সামনের রাস্তায় পিটিয়ে হত্যা করা হয় বড়গোফ টিলা মসজিদের মুয়াজ্জিম আব্দুল হাসিমকে। এ ঘটনায় গত ২৪ আগস্ট নিহতের ছেলে মাসুক মিয়া বাদি হয়ে রাশিদ মিয়াসহ ৫ জনকে আসামি করে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ পর্যন্ত ৫ জন আসামির চিহ্নিত দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/এআরএস/পিডি