জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এস এম জিলানীকে সভাপতি ও রাজীব আহসানকে সাধারণ সম্পাদক করে আংশিক এই কমিটি ঘোষণা করা হয়।
রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও ১ নং সহ-সভাপতি হয়েছেন ইয়াছিন আলী; ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ; সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমুল হাসান।
সিলেটভিউ২৪ডটকম/ঢাটা/ইআ-০৯




