অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলামকে মন্ত্রিপরিষদ বিভাগের অধীন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ রোববার এক প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মীর শহীদুল ইসলাম অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে দুই বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ পাচ্ছেন। আগামী ১৫ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।
জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সাবেক পুলিশ কর্মকর্তা মো. আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হবেন মীর শহীদুল ইসলাম। আছাদুজ্জামান মিয়ার তিন বছরের চুক্তির মেয়াদ আগামী ১৪ সেপ্টেম্বর শেষ হবে।
সিলেটভিউ২৪ডটকম/মাহি




