সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবাসহ মো. এনামুল (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার শ্রী কৃষ্ণপুর এলাকার মো. তারিছ আলীর ছেলে।
রোববার (৪ সেপ্টেম্বর) রাতে এসএমপি কোতোয়ালী মডেল থানাধীন সুরমা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত বিএম আশরাফ উল্ল্যাহ তাহের।
তিনি জানান- ‘৩৫ পিস ইয়াবাসহ এনামুলকে আটক করা হয়। সে নগরের কাষ্টঘর এলাকা হতে ইয়াবা ট্যাবলেট পাইকারি দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকায় খুচরা দামে বিক্রি করতো। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/মুন্না




